মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন রাজশাহী

১৯ হাজার ৫১০ পিস ইয়াবাসহ আটক ২জন

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

আজ ০৯ এপ্রিল মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে র‍্যাব-৫ এর অভিজানে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করা হয়।

র‍্যাব-৫ এর কাছ থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবার চালানটি এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীতে আসে। কুরিয়ার অফিস থেকে ইয়াবার চালানটি অটো রিকশায় করে ভদ্রা মোড় আনা হয়। উদ্দেশ্যে ছিল বাসে করে জয়পুরহাট পাঠিয়ে দেয়া। তখন র‍্যাব-৫ এর অভিজানে ইয়াবা সহ রাসেল মাহমুদ (২৮) এবং আপেল মাহমুদ (৩০) নামে ২ জনকে আটক করা হয়।

আটককৃত ২জন তাসেব আলী নামের এক ব্যক্তির ২ পুত্র। তাদের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায়।
র‍্যাব-৫ এর কাছ থেকে আরো জানা যায়, র‍্যাবের সদস্যরা ঘটনাস্তলেই উপস্থিত স্থানীয় জনগনের সামনে বসেই ইয়াবা গুলি গননা করে। পরবর্তীতে আটককৃত ২ জন সহ ইয়াবার চালানটি র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয় এবং আটককৃত ২ জনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official