মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

গণজোয়ারের স্রোতে ভেসে যাবেন শেখ হাসিনা: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণজোয়ারের ঢেউ আপনি হয়তো টের পাচ্ছেন না। হাজারো জুলুম-নির্যাতনের যাঁতাকল ভেঙে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, সেই গণজোয়ার আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। গণজোয়ারের স্রোতে ভেসে যাবেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন এবং মানুষের মৌলিক অধিকার-ভোটের অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন।

তাও কি টিকতে পারবেন? এভাবে কি টিকে থাকা যায়?বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী গণজোয়ারের ঢেউ আপনি হয়তো টের পাচ্ছেন না। হাজারো জুলুম-নির্যাতনের যাঁতাকল ভেঙে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, সেই গণজোয়ার আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। গণজোয়ারের স্রোতে ভেসে যাবেন।দীর্ঘদিন কারাবন্দি থেকে অসুস্থ হয়ে পড়া খালেদা জিয়ার মুক্তির দাবি জানান রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কী শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনই শান্তি থাকে না। পতনের শঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই বিভোক্ষ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24