মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় প্রচ্ছদ রাজনীতি

টাইগারদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে কোনো তাড়াহুড়ো না করে আত্মবিশ্বাস রেখে খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অংশ নিতে দেশ ত্যাগের আগে আজ মঙ্গলবার অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গেলে মাশরাফি বিন মর্তুজা বাহিনীকে এ পরামর্শ দেন তিনি। দুপুর সাড়ে ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পৌঁছান ক্রিকেটাররা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার ক্রিকেটাদের উদ্দেশে বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।

এসময় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাবেন।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24