মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ঢাকা

দায়িত্ব নিলেন বিজিএমইএর প্রথম নারী সভাপতি রুবানা হক

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুবানা হক।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন ভবনে ৩৬তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নির্বাচিত অন্য সদস্যরাও এ সময় সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

রুবানা হক মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হকের স্ত্রী।

বিজিএমইএর পরিচালক পদে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবগুলোতেই বিজয়ী হয়। এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নির্বাচনে জয়ী পরিচালকরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন,অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24