মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

পটুয়াখালীতে অপহরণের ২৪ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাসকে (৫৪) গাড়ি চালকসহ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পরই শিবুলাল দাস ও তার গাড়িচালককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ।

অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস বলেন, প্রশাসনের তৎপরতায় ও পরিশ্রমে আজ আমি উদ্ধার হয়েছি। প্রশাসন ও জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের কাছে দোয়া চান।

দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, আমাদের ব্যবসায়ীকে প্রশাসন উদ্ধার করেছে তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই ব্যবসায়ী অপহরণের মূল কারণ উদঘাটনের দাবি জানান তিনি।

পটুয়াখালীর পুলিশ সুপার মো শহীদুল্লাহ্ বলেন, অপহরণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সোমবার রাত ১০টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে ব্যবসায়ী শিবুলাল দাস অপহরণের শিকার হন। রাত ৩টার দিকে শিবুলাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তা স্ত্রীর ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official