মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

পটুয়াখালীতে নকল সরবরাহের অপরাধে যুবকের কারাদণ্ড, পরীক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক:

চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথমপত্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসময় তানিয়া ইসলাম নামে এক পরীক্ষার্থী প্রশ্ন বাইরে পাঠানোর অপরাধে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থী পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

এদিকে নকল সরবরাহের চেষ্টা ও পাবলিক পরীক্ষা আইন ভঙ্গের অপরাধে মাহমুদ হাসান মিঠু (২৫) নামে যুবককে এক আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম বলেন, দণ্ডপ্রাপ্ত মিঠুকে কেন্দ্রে ঢুকে নকল সরবরাহ করার সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ ইংরেজি প্রশ্নপত্র পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official