মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ রাজনীতি শিক্ষাঙ্গন

ফ্রি টেলিটক সিম “মায়ের হাসি” বিতরণ

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

গতকাল ০২ এপ্রিল সকাল ১১টায় ঠাকুরগাও সদর উপজেলার ১২৭ নং গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকদের মাঝে বিনামূল্যে ২৩২টি টেলিটক মোবাইল সিম বিতরণ করা হয়।

সিমের নাম “মায়ের হাসি”। বিনামূল্যে সিম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ঠাকুরগাঁও জেলা ডিস্ট্রিবিউটর ও দৈনিক আলোর কন্ঠের সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রুবেল),প্রধান শিক্ষক মোঃ মোরশেদুল ইসলাম ( মানিক),স্কুলের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মাষ্টার,গড়েয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মোঃ রসেল আনোয়ার সহ স্থানীয় গন্যমান ব্যক্তি বর্গ।

মায়ের হাসি টেলিটক সিম ফ্রী পেয়ে অভিভাবকরা অনকে আনন্দিত এবং বর্তমান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24