মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে ট্রাকচাপায় শ্রমিকলীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নির্মল ঘটক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ শহরে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

নিহত নির্মল ঘটকের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে নির্মল ঘটক তার ভাতিজা অজিত ঘটক ও হরবিলাস ঘটককে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী মেলায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহর অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় নির্মল ঘটক মারা যান। আহত অজিত ও হরবিলাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় নির্মল ঘটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official