মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে সাকুরা পরিবহনের চাপায় গৃহবধূ নিহত, আহত ২

অনলাইন ডেস্ক:

বরিশাল- ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ নামক এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস পিছন থেকে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত ও স্বামীসহ দুইজন আহত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাছেমাবাদ নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত লাবনী আক্তার (৩০) হরিসেনা গ্রামের রাজু ফকিরের স্ত্রী। এতে আহত হয়েছেন- নিহতের স্বামী রাজু ফকির ও অটোরিকশার চালক জামাল ফকির গুরুত্বর আহত হয়েছেন।

আহত অটোরিকশার চালকসহ নিহতের স্বামীকে গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আতিয়ার রহমান জানান, বরিশালগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন বেপরোয়াগতিতে যাওয়ার সময় যাত্রীবাহি অটোরিকশাকে পেছন থেকে চাঁপা দেয়।

এতে ঘটনাস্থলেই যাত্রী লাবনী আক্তার নিহত, তার স্বামী রাজু ফকির ও অটোরিকশার চালক একইবাড়ির জামাল ফকির গুরুত্বর আহত হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official