মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ ঢাকা নারী ও শিশু প্রশাসন

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে (১৬) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুর উদ্দিন হৃদয়কে (১৮) স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এদিকে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত হৃদয় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাত ওয়ালা টেন্ডল বাড়ির জয়নাল আবেদীন’র ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গতকাল রবিবার (২১ এপ্রিল) রাত ৮টায় ভিকটিম ও  অভিযুক্ত ছেলেকে স্থানীয় এলাকাবাসী সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রাম থেকে আটক করে। এরপর ভিকটিম জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ২১ এপ্রিল ভিকটিমকে বিবাহের কথা বলে তার সাথে বাহিরে দেখা করার কথা বলে। নাবালিকা মেয়ে সরল মনে বাড়ির বাহিরে আসলে অভিযুক্ত ছেলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর-পূর্বক ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official