মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

সোমবার ও মঙ্গলবারও চলবে না লঞ্চ

এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে আসছে সর্বাত্মক লকডাউন। এর মাঝের দুই দিন সোম ও মঙ্গলবারও কঠোর বিধিনিষেধের মধ্যে থাকবে দেশ। এজন্য এই দুই দিন লঞ্চ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মোবারক হোসেন জানান, চলমান বিধিনিষেধের মধ্যে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি লঞ্চ চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। লকডাউনের মধ্যেও লঞ্চ চলাচল করবে না বলে জানান তিনি।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের বিধিনিষেধ দেয় সরকার। যা আজ (রবিবার) রাত ১১টায় শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে সব আন্তঃজেলা পরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

ঢাকা থেকে দেশে দক্ষিণবঙ্গে যাবেন এমন মানুষদের প্রত্যাশা ছিল সোমবার ও মঙ্গলবার লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু আজ রাতে বিধিনিষেধের সময় শেষ হওয়ার আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান বিধিনিষেধ সোমবার ও মঙ্গলবারও বলবৎ থাকবে। আর বুধবার থেকে পূর্বঘোষিত লকডাউন।

এর মধ্যে লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলাসহ দক্ষিণের জেলাগুলোতে ছুটছে মানুষ। আসন্ন লকডাউনে ঘিরে তাদের মধ্যে শঙ্কার শেষ নাই।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official