মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ইলিশ শিকার : বোরহানউদ্দিনে ১৪ জেলের অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে স্থানীয় ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা।

এসময় ওই জেলেদের কাছ থেকে ৩টি নৌকা ও প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের মঙ্গলবার (১২ই এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান জরিমানা করেন। তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নদীতে মাছ শিকার করার সময় ১৪ জেলেকে ৩টি নৌকা ও জালসহ আটক হন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official