মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল

উজিরপুরে ১০ কেজি ইলিশের পোনা জব্দ, এতিমখানায় বিতরণ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ১০ কেজি ইলিশের পোনা জব্দ করেছে মৎস বিভাগ। মঙ্গলবার (৪ এপ্রিল ) সকাল ১০ টায় দিকে উপজেলার বামরাইল ইউনিয়ন ঈদগাহ মার্কেট ও ১১ টায় দিকে শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে পৃথক দুটি অভিযান ১০ কেজি ইলিশের পোনা জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করে।

উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইদুজ্জামান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছগুলো ফেলে পালিয়ে যায় জেলেরা। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা। ঈদগা মার্কেট থেকে তিন কেজি ও শোলক ইউনিয়ন ধামুরা বন্দর থেকে সাত কেজি ইলিশের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনার মূল্য প্রায় ৫ হাজার টাকা। এগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official