মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

কাপড় শুকাতে গিয়ে বরিশালে বিদ্যুৎস্পর্শে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক:

বরিশালে বিদ্যুৎস্পর্শে রেজাউল ইসলাম নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঘিয়া আলামিন বহুমুখী মাদ্রাসাসংলগ্ন একটি মেসের ছাদে এই ঘটনা ঘটে।

মৃত রেজাউল ইসলাম বরগুনা জেলা তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সে চরমোনাইর আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল বাঘিয়া আলামিন বহুমুখী মাদ্রাসা। এই মাদ্রাসার পাশেই একটি মেসে সে ভাড়া থাকত।

বাঘিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব জানান, সোমবার আরবি পরীক্ষা শেষে রেজাউল ইসলাম গোসলের পর কাপড় শুকানোর জন্য মেসের ছাদে যায়। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে সে বিদ্যুতায়িত হয়।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪টার দিকে বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official