মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

কীর্তনখোলা নদী থে‌কে শ্রমি‌কের ভাসমান মর‌দেহ উদ্ধার

ব‌রিশা‌লের কীর্তনখোলা নদী থে‌কে আশরাফ আলী (৫৫) না‌মে এক বালু শ্রমি‌কের মর‌দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার (২০ এপ্রিল) রাত পৌ‌নে ১২টায় ব‌রিশাল সদর উপ‌জেলার চরবা‌ড়িয়া ইউনিয়‌নের ভাঙ্গা এলাকা থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রে স্থানীয়রা।

প‌রে পু‌লিশকে জানা‌নো হ‌লে তারা গি‌য়ে মরদেহ ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে পাঠায়।

আশরাফ চরবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের রাঢ়ীমহল গ্রা‌মের বা‌সিন্দা মৃত আ‌জিজ হাওলাদা‌রের ছে‌লে।

আশরাফ আলীর জামাতা মো. রাসেল জানান, ১৮ এপ্রিল ভোরে চর‌মোনাই ঘাট থে‌কে বালু আন‌তে বাল্ক‌হেড নি‌য়ে মোল্লারহাটের উ‌দ্দে‌শ্যে রওনা হন। প‌থে চর‌মোনাইর নতুন চর এলাকায় বাল্কহেড নোঙর করা হ‌লে তীব্র স্রো‌তের মু‌খে বাল্ক‌হেড থে‌কে আশরাফ কীর্তনখোলা নদী‌তে প‌ড়ে যান। সেই থে‌কেই নি‌খোঁজ ছি‌লেন তিনি।

ব‌রিশাল কাউ‌নিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুর রহমান মুকুল ব‌লেন, মর‌দেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। কো‌নো অ‌ভি‌যোগ না থাকায় আইনি প্রক্রিয়া শে‌ষে মরদেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official