মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

দপদপিয়ার মাদক সম্রাট নূর আলমের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নূর আলম খান নামে এক যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নূর আলম নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ওহাব খানের ছেলে। তিনি দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এম আলম খান কামাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুলাই রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক নূর আলম খানকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের পাশে একটি মাছের ঘেরে পানির ভেতর থেকে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুর রহিম নাঈম বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official