মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া প্রচ্ছদ

দুদকের মামলায় গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুদকের উপপরিচালক জুলফিকার আলী করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৬ সালের ১ আগস্ট ওই মামলাটি করা হয়। ৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করে।

ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত। মামলায় বিবরণে বলা হয়েছে, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24