মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

দুর্যোগে করণীয় কী তা ব্যাপকভাবে প্রচার করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোথায় কাজ করেন, কি করেন, সেখানে নিরাপত্তা কতটুকু নিজের ভেতরে সেই সচেতনতাটা আছে কিনা। এ ব্যাপারে নিজেদেরও সেই প্রস্তুতি থাকতে হবে।

দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলা জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কী কী করণীয় সেগুলো প্রচার করা। নিজ নিজ প্রতিষ্ঠান করবে। আর জাতীয়ভাবে করা যে কোনো দুর্যোগ এলে আমাদের করণীয় কী? সেই নির্দেশনাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, কিছুদিন আগে একটা বহুতল ভবনে আগুন লাগলো সেখানে যে বিষয়টা লক্ষ্যণীয় ছিল সেখানে যারা কর্মরত ছিল তাদের মধ্যে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটাও তারা জানে না।

তিনি বলেন, অনেক ফায়ার এক্সিট বা জরুরি নির্গমন পথে ইন্টেরিয়র সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা সেখানে খালি জায়গায় যত মালামাল আছে সব সেখানে ফেলে রাখা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্যোগ প্রতিরোধের সঙ্গে সঙ্গে যারা ব্যবহার করছেন তাদের মধ্যে সচেতনতা থাকা প্রয়োজন। এই সচেতনতা সৃষ্টি একান্ত প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24