মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

নলছিটিতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন

 স্টাফ রিপোর্টার // জুবায়ের হোসাইন:করনা সংকটে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠির নলছিটি পৌরসভার দুই হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে জনপ্রতি ১০ কেজি চাল ও এক কেজি আলু দেওয়া হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী এসব খাদ্যসামগ্রী মানুষের হাতে তুলে দেন।

 

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য পেয়ে খুশি পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র মানুষ। এ নিয়ে পঞ্চম বার সরকারের দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার আজীম, নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস মোল্লা ও পলাশ তালুকদার।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official