মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নারী ও শিশু প্রচ্ছদ

নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নুসরাতকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা চেষ্টা করেছিলাম মেয়েটিকে বাঁচানোর। সিঙ্গাপুরে পাঠাতে চেয়েছিলাম। সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে পরামর্শ করে এখানে চিকিৎসা চলেছে। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। কিন্তু দুর্ভাগ্য, মেয়েটিকে আর বাঁচানো গেল না।

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিনা কারণে মেয়েটিকে হত্যা করা হলো। এর সঙ্গে জড়িত কাউকে ছাড়ব না। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতেই হবে।

শেখ হাসিনা বলেন, ‘আগুন দিয়ে মানুষ হত্যা করা ঘৃণিত অপরাধ। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করেছিল। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24