মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে গাঁজা চাষ করেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজা গাছ চাষের অভিযোগে শাহআলম হাওলাদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতার শাহআলম হাওলাদার কেশবপুর গ্রামের বাসিন্দা মৃত মোকলেসুর রহমান হাওলাদারের ছেলে।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি শাহআলম হাওলাদারকে গ্রফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছেন।

এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official