মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে চিকিৎসকের অবহেলায় আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের দায়িত্বহীনতায় পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে চিকিৎসক এ এফ এম আতিকুর রহমানকে অবরুদ্ধ করেছিল। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

সোমবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল ছাত্তার (৫২) পটুয়াখালী আনসার ব্যাটালিয়নে চালক হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল ছাত্তারের ভাতিজা আল আমিনসহ স্বজনদের অভিযোগ, গতকাল সকালে আব্দুল ছাত্তার বুকে ব্যথা অনুভব করলে তাকে সকাল সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে মেডিসিন বিভাগে পাঠান।

কিছুক্ষণ পর তার বুকের ব্যথা বেশি অনুভব করলে দায়িত্বরত নার্স মোবাইল ফোনে ডা. আতিকুর রহমানকে বারবার কল দেন। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। বেলা ১১টার দিকে আব্দুল ছাত্তার মারা যান।

খবর পেয়ে চিকিৎসক এলে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চিকিৎসককে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যান।

এ বিষয়ে ডা. এফ এম আতিকুর রহমান জানান, তাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে পৌঁছান এবং রোগীকে মৃত অবস্থায় দেখতে পান।

ডা. এফ এম আতিকুর রহমানের বিরুদ্ধে প্রায়সই দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কিছুকাল আগে তিনি পটুয়াখালী থেকে বদলি হন। পরে আবার স্বপদে ফিরে আসেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official