মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা নারী ও শিশু বরিশাল

পটুয়াখালীতে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

পটুয়াখালীর দশমিনায় বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আন্তেসা বিবি (৫৫)।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আন্তেসা বিবি দশমিনার চর হোসনাবাদ গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তার পালিত ছাগল চরাতে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official