মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরগুনায় ইয়াবাসহ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটার ইউপি সদস্য হেলাল কাজী (৩৫) ও চরদুয়ানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫) ও সাদ্দাম ফকিরকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুরের কাজীবাড়ি পেট্রল পাম্পের সামনের বায়জিদের দোকানের দোতলা থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, হেলালের বিরুদ্ধে ইয়াবা বিক্রির আরো অনেক অভিযোগ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official