মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশাল নগরীতে অগ্নিকাণ্ড চারটি বসতঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া মনষাবাড়ির গলি এলাকায় আগুনে পুড়ে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা সবুজের টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার পাশে আগে সেই আগুন পাশের একই মালিকের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেওয়া হয়।

পরবর্তীতে সেখান থেকে তিনটি ইউনিট এসে পৌঁনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সবুজের ঘরে থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে সেই আগুন পাশের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official