মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশাল পটুয়াখালী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

আজ (০৪ এপ্রিল) সকালবেলা বরিশাল সদর উপজেলার বরিশাল পটুয়াখালী হাইওয়ের রূপাতলী দপদপিয়া ব্রীজ সংলগ্ন সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় শাহ আলম(৫০) নামের এক লোক কে ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খোজ নিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম সোনারগাঁও টেক্সটাইলে নিরাপত্তাকর্মী হিসাবে চাকুরি করতেন। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুল ইসলামের সাথে কথা বলে আরো জানা যায়, দুর্ঘটনার সাথে সাথে বাস চালক বাস নিয়ে পালিয়ে যায়। পরে লেবুখালী এলাকা থেকে দুমকী থানার পুলিশের সহযোগিতায় বাস চালক কে আটক করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official