মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল র‌্যাব-৮ এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মাদারীপুরের কালকিনিতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী জহির উদ্দিন জোক্কা (৪২) নিহত হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, নিহত জহির উদ্দিন জোক্কার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। তিনি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরকাঝিকান্দি গ্রামের সোবাহান খানের ছেলে। তার স্ত্রী ও পাঁচ ছেলে রয়েছে।

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে কালকিনি উপজেলার উত্তর চরাইকান্দি এলাকায় একাধিক মাদক মামলার আসামি জহির উদ্দিন জোক্কাকে আটক র‌্যাব-৮ এর বরিশাল ক্যাম্প। পরে র‌্যাবের সদস্যরা এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে জোক্কাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্যে বিশেষ অভিযান চালায়। এ সময় উত্তর চরাইকান্দি এলাকায় আসলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় উত্তর চরাইকান্দির একটি খোলা মাঠে জহির উদ্দিন জোক্কার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে র‌্যাব তার মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘সোমবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে কালকিনির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালকিনি থানায় চারটি মাদক মামলা রয়েছে।’

এর আগেও ওই মাদক ব্যবসায়ী বহুবার মাদক মামলায় জেল খেটেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official