মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল স্বাস্থ বার্তা

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ভর্তি হয় ওই রোগী এবং সারে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়।

মৃত পুরুষ ব্যক্তি বরিশাল মেট্রোপলিটন থানাধীণ কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

তিনি জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরী বিভা‌গে আ‌সে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষন পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌নে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরন করা হ‌বে।

ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান জানান, তি‌নি বিষয়‌টি জান‌তে পে‌রেছেন। এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু ঘ‌টে‌ছে। বর্তমা‌নে সেখা‌নে ৯জন চি‌কিৎসাধীন আ‌ছেন। যা‌দের ম‌ধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official