মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল

বরিশালে নাজেম’স ও হান্ডি কড়াইকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম: বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নাজেম’স ও হান্ডি কড়াইকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার ১০ (এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় সদর রোড, বগুড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এবং রয়া ত্রিপুরা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী তৈরী, বিক্রি, নোংরা পরিবেশে খাবার রন্ধন, মেয়াদউত্তীর্ণ দই সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার আওতায় নাজেম’স ও হান্ডি কড়াই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বরিশাল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন এবং আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান তাদের অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official