মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা, কঠোর প্রশাসন

করোনা সংক্রামণ এড়াতে বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশসক এসএম অজিয়র রহমান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেয়া হয়।

বুধবার দুপুরে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। বরিশালে এখন পর্যন্ত করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। তাই বরিশালবাসীকে করোনা সংক্রামণের হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় বাইরের বিভিন্ন জেলার সাথে বরিশালের যোগযোগ বন্ধ করে দেয়। করোনা সংক্রামন থেকে বরিশালবাসীকে রক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং গণজমায়েত রোধ করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহনের জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বিষয়টি লকডাউন নয়। বাইরের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, নৌপুলিশ ও হাইওয়ে পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা এই নির্দেশ বাস্তবায়ন করছে বলে জেলা প্রশাসক জানান।

তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রফতানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।

এদিকে, জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

করোনা সংক্রামণ এড়াতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official