মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘনায় প্রকৌশলীর মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিজত খগেন্দ্র নাথ গোলদার (৬০) নামে পল্লী বিদ্যুতের উপদেষ্টা প্রতিষ্ঠানের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খগেন্দ্র নাথ খুলনা জেলার বাসিন্দা ও বরিশাল পল্লী বিদ্যুৎ-২ এর পরামর্শক/উপদেষ্টা প্রতিষ্ঠানের সুপারভিশন কর্মকর্তা (প্রকৌশলী) হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, মহাসড়ক ধরে রহমতপুর থেকে বরিশালের দিকে মোটরসাইকেল করে দুইজন আরোহী যাচ্ছিলো। রহমতপুরের পল্লী বিদ্যুৎ অফিস অতিক্রমকালে মোটরসাইকেলটি প্রকৌশলী খগেন্দ্র নাথ গোলদারকে ধাক্কা দেয়। এতে খগেন্দ্র নাথ গোলদার ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা পিটার (৩০) নামে দুইজন আহত হন।

এসময় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ওই প্রকৌশলীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে শেবাচিম ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য প্রকৌশলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official