মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

বিশ্ব পানি দিবস উদযাপিত হবে বৃহস্পতিবার

বাংলাদেশে বিশ্ব পানি দিবস উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। বিশ্বব্যাপী ২২ মার্চ এই দিবস পালিত হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় তা ১১ এপ্রিল পালনের সিদ্ধান্ত হয়।

বিশ্ব পানি দিবস-২০১৯’ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ তথ্য জানান।

এ বছর জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হল- লিভিং নো ওয়ান বিহাইন্ড।

দিনব্যাপী দিবস উদযাপনের আয়োজনে সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে পানিসম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন পাঁচটি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা ও এনজিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি হবে। র্যালিটি মানিক মিয়া এভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আমরা তা সংক্ষিপ্ত করে করে কৃষিবিদ ইনস্টিটিউট প্রান্তে শেষ হবে।

এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব পানি দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24