মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

ভোটার তালিকা হালনাগাদ ২৩ এপ্রিল থেকে

নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে আগামী ২৩ এপ্রিল থেকে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, এবার ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের পহেলা জানুয়ারি জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ২০০১ ও ২০০২ সালের জানুয়ারিতে যাদের জন্ম, তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখা হবে। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে, তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে।

আসাদুজ্জামান বলেন, ইতিপূর্বে ভোটার হওয়ার জন্য যারা ফরম পূরণ করেছেন, ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি। তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীকে মৃত ভোটারদের তথ্য দিতে হবে।

ইসির এই যুগ্মসচিব জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হচ্ছে।

নতুন ভোটার ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করার সময় ভোটার তালিকা হতে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে বলেও জানান এসএম আসাদুজ্জামান।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24