মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

ভোলায় বাবা-মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় চরমোজাম্মেলে বাবার হাত-পা ও চোখ বেঁধে মায়ের সামনে কিশোরী মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে তজুমদ্দিন থানায় ২ জনের নামোল্লেখ্যসহ ৬ জনকে আসামি করে মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেলে সোমবার রাত দেড়টায় ৬ জনের একটি দল ওই কিশোরীর বাড়িতে গিয়ে বলে ‘আমাদের বাড়ি অনেক দূরে আমাদেরকে একটু পানি দেন।’ তাদের কথা শুনে কিশোরীর বাবা ঘরের দরজা খুললে তারা ঘরে ঢুকেই তার হাত-পা ও মুখ বেঁধে ফেলেন এবং স্ত্রী ও মেয়েকে টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে নিয়ে যায়। পরে মাকেও বেঁধে তার সামনে ৬ জন পালাক্রমে কিশোরীকে গণধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন লাইট নিয়ে বের হলে ধর্ষকরা পালিয়ে যায়। লাইটের আলোতে ২ ধর্ষককে চিনতে পারে ধর্ষিতার মা। পরে স্থানীয়দের সহযোগিতায় বাবা, মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য তজুমদ্দিনে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24