মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা বিনিময়

বাঙালি জাতির জন্য নতুন বছর নতুন বার্তা বয়ে আনবে, বাঙালির জীবন হবে সমৃদ্ধ। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ গণভবনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী জাতিকে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তােলার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙ্গালী জাতি মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। এর আগে বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24