মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় প্রচ্ছদ রাজনীতি

মোবাইল কোম্পানির বকেয়া ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকারের কাছে সরকারি ও বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের কাছে ৩জি স্পেপট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা বকেয়া রয়েছে। গ্রামীণ ফোনের কাছে কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ, রবি-অজিয়েটার কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা ও বন্ধ সিটিসেলের কাছে বকেয়া রয়েছে ১২৮ কোটি টাকা।

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে আজ বেনজীর আহমেদের (ঢাকা-২০) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

এসময় মন্ত্রী আরও জানান, বিটিআরসি সরকারি রাজস্ব নিশ্চিতে নিয়মিত সেলফোন কোম্পানিগুলোর অডিট করা হয়। ইতিমধ্যে গ্রামীণ ও রবির অডিট সম্পন্ন হয়েছে। অডিটে গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির ৮,৪৯৪.০১ কোটি এবং এনবিআরের ৪,০৮৫.৯৪ কোটিসহ মোট ১২,৫৭৯.৯৫ কোটি টাকা পাওনা হয়েছে। আর রবি-অজিয়েটার কাছে বিটিআরসির ৬৭৭.৭৬ কোটি এবং এনবিআরের ১৮৯.৪৭ কোটিসহ মোট ৮৬৭.২৩ কোটি টাকা পাওয়া হয়েছে। এসব বকেয়া পাওয়া পরিশোধে গ্রামীণ ও রবির কাছে পত্র পাঠানো হয়েছে।

এসব অর্থ আদায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া এছাড়া সরকারি মোবাইল অপারেটর টেলিটকের কাছে ৩জি স্পেপট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১,৫৮৫.১৩ কোটি টাকা বকেয়া রয়েছে। উক্ত বকেয়া পরিশোধের জন্য বিটিআরসির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24