মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ

শিক্ষা মন্ত্রীর মেয়ের সংসারে ভাঙন

বিয়ের এক বছর পার না হতেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা সংসারে ভাঙন ধরার খবর মিলেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলাম গত তিন মাস ধরে ইমরানের সংসার করছেন না বলে মন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

তিনি সোমবার রাতে এক অনলাইন পত্রিকায় দেয়া সাক্ষাতকারে বলেন, “প্রায় তিন মাস ধরে ইমরানের সঙ্গে সংসার করছেন না নাদিয়া। নাদিয়ার ইচ্ছেতেই পারিবারিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে।”সোমবার মন্ত্রিসভার বৈঠকে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন নিয়ে আলোচনার এক পর্যায়েও বিষয়টি ওঠে।

বিশ্বস্ত সূত্রে জানাযায় এক মন্ত্রী বলেন, “বৈঠকে আলোচনার এক পর্যায়ে শিক্ষামন্ত্রীকে বলা হয়, আপনার জামাই তো বিতর্কিত অবস্থান নিয়েছে। তখন শিক্ষামন্ত্রী বলতে বাধ্য হন যে তার মেয়ে ইমরানের সংসার করছেন না।”এ বিষয়ে কথা বলতে ইমরানকে বিভিন্ন গনমাধ্যম মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর নন্দিতার সঙ্গে বিয়ে হয় ইমরানের।যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর আলোচনায় উঠে আসেন অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।রংপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্র ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24