মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

গণভবনে প্রাঙ্গণে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতিম শিশুরা ছাড়াও ইফতারে আরো উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, প্রতিবন্ধী শিশু ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতরা। রোববার গণভবনে প্রাঙ্গণে সবাইকে নিয়ে এ ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরাও এ ইফতারে উপস্থিত ছিলেন। ইফতারের আগে আয়োজনস্থলে আসেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এ সময় ইফতার মাহফিলে অংশ নেয়া এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24