মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল । ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

অনলাইনেই ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল সোমবার বলেন, ‘এ মাসেই ফল প্রকাশ করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি।’ ছুটি বাড়লেও ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে।’ এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24