মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

ঝালকাঠির দরিদ্র কৃষকের ধান কেটে দিল শিক্ষার্থীরা

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডহর পাড়া গ্রামের কৃষক বাচ্চু হাওলাদারের এক একর জমির বোরো ধান কেটে দিল শিক্ষার্থীরা। বরিশালের বিভিন্ন কলেজের ছাত্ররা তিন দিন ধরে জমির ধান কাটছে তাঁরা। শনিবার সন্ধ্যায় এক একর জমির পুরো ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষক বাচ্চু মিয়া।

কৃষক বাচ্চু মিয়া জানান, সস্প্রতি ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে তাঁরএক একর জমির ধান পানিতে মিশে গেছে। আর্থিক অস্বচ্ছলতা এবং শ্রমিক সংকটের কারনে পাকা ধান কাটতে পারছিলেন না তিনি। ধানের দামও কম, একজন শ্রমিকের মজুরি ৬০০ টাকা। তাই শ্রমিকদের কাটার মজুরি দিয়ে পুষিয়ে উঠতে পারতেন না তিনি। নিজেও অসুস্থ থাকায় এতো দিন ধানএ খবর শুনে ছাত্ররা কৃষকের এই ধান কেটে দেয়ার উদ্যোগ নেয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামে একটি ছাত্র সংগঠনের বরিশালের আহবায়ক বিএম কলেজের ¯œাতক বিভাগের শিক্ষার্থী নবীন আহম্মেদ ৫ জনের এই দলের নেতৃত্ব দেন। এরা সবাই দুপুর ২ টায় কৃষক বাচ্চুর জমিতে কাচি নিয়ে ধান কাটায় নেমে পরেন। ছাত্রদের এ ধরণের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক বাচ্চু মিয়া।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24