মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

তামিম বর্তমানের সেরা ওপেনারদের একজন-অনিল কুম্বলে

ভারতের অনিল কুম্বলে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভবনা নিয়ে কথা বলেন। দলের সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছেন তিনি।তিনি বলেন,“তামিম দারুণ খেলছে। খুব সম্ভবত বর্তমানের সেরা ওপেনারদের একজন। ও ধারাবাহিকভাবে রান করছে। বিশ্ব ক্রিকেটে সাকিব তো টপ অলরাউন্ডার। বোলিংয়ে তার ১০ ওভারের পাশাপাশি ব্যাটিংটাও বেশ কার্যকরি। মুশফিকও বিগত কয়েক বছরে বেশ ভালো করছে।

দলকে জেতাতে দারুণ ভূমিকা পালন করছে। মাহমুদউল্লাহও কোয়ালিটিসম্পূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপে এদের অভিজ্ঞতা কাজে আসবে আমি মনে করি। সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও কিন্তু এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন,“কিন্তু তরুণ যারা রয়েছে লিটন দাস, সৌম্য সরকারের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। বড় সমস্যার জায়গা ওদের ধারাবাহিকতা। আপনি তামিমের দিকটা দেখতে পারেন। বিশ্বকাপে তো একজনের পারফরম্যান্সের উপর ভর করে জিততে পারবেন না। তাই দল হিসেবে বড় টুর্নামেন্টে ভালো করতে হলে সেই ধারাবাহিকতটা লাগবে।”

বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে দলের প্রধান কোচ স্টিভ রোডস বড় ভূমিকা পালন করতে বলে মনে করেন কুম্বলে। কেননা বাংলাদেশ দলের কোচ হওয়ার আগে ইংল্যান্ডে ছিলেন রোডস। সেই অভিজ্ঞতাও কাজে আসবে বাংলাদেশের।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24