মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যরা। শনিবার (২৩ মে) সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে শতাধিক দুস্থ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার, এস.আর সোহেল, সোহেল রানা, সদস্য গাজী আরিফুর রহমান, আরিফুর রহমান আরিফ, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. রিয়াজুল ইসলাম, আহ্বায়ক মো. সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান, নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা আলামিন ঢালী, সদস্য সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে শুরু থেকেই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। ঈদের ঠিক আগমুহূর্তে ঈদ সামগ্রী পেয়ে কর্মহীন অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগঠনের আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসাইন বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে সামান্য ঈদ উপহার দিয়েছি। করোনা পরিস্থিতির শুরু থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official