মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল রাজনীতি

পটুয়াখালীতে দুস্থদের চাল চুরির অভিযোগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীতে দুস্থদের জন্য বরাদ্ধকৃত (ভিজিএফ) এর চাল চুরির অভিযোগে জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন হাওলাদার(৪৩)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত জসিম ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মান্নান হাওলাদারের পুত্র।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতরে দুস্থদের বরাদ্ধকৃত চাল বিতারনের জন্য জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মজুদ করা হয়। সোমবার রাতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বিদ্যালয়ের নৈশপ্রহরী ইউছুফ হাওলাদারের কাছ থেকে ওই কক্ষের চাবি নিয়ে ১৪ বস্তা চাল অন্য কক্ষে সরিয়ে নিয়ে তালাবদ্ধ করে চাবিটি পুনরায় তাকে দিয়ে যায়।

মঙ্গলবার চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল বিতরণ করতে গেলে চাল পরিমাণে কম মনে হওয়ায় নৈশপ্রহরী ইউছুফের কাছে জানতে চায়। তোপের মুখে ইউছুফ সভাপতির চাল সরিয়ে রাখার কথা বলে দেন।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম সদর থানা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানায়। পরে পুলিশ গিয়ে সভাপতি জসিমকে জিজ্ঞাসাবাদের পরে চাল সরানোর কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় চেয়ারম্যান ফিরোজ আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ জসিমকে কারাগারে পাঠায়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24