মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালের বেলতলায় জেলের জালে উঠে আসে যুবকের মরদেহ

বরিশাল নগরের বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি বেধে গেলে, সেটি ভেসে ওঠে।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার পরিচয় জানাযায়নি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official