মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশালে নার্সসহ নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত, সুস্থ ২৫ জন

স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম : 

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ জনে।

 

সোমবার (৪ মে ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পরেজটিভ আসে।

 

তাদের একজন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (২৩), মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা নারী বয়স (১৬), বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর কর্মরত নার্স নারী বয়স (৩১)।

 

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ১১জন, বরিশাল মহানগরী ১৬জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ৩জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ৪জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

 

উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রুগীর করোনা শনাক্ত হয়। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন করোনা রুগী সুস্থ হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official