মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

বরিশালে সন্ধ্যা নদীর অবৈধ দখলকারী ১৫ জনের তালিকা করেছে দুদক

নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরের ধামুরা সংলগ্ন সন্ধ্যা নদীর তীর দখল করে পাকা ভবন নির্মান কারীদের তালিকা করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন বরিশালের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার দিনভর ধামুরা বন্দরের নদী দখল এলাকা পরিদর্শন করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করেন।

দুদকের ওই তালিকায় ধামুরা বন্দরের ১৫ জন অবৈধ দখলকারীর নাম স্থান পেয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাফিজুর রহমান।

দুদক সূত্র জানায়, নদী দখল করে পাকা ভবন নির্মাণের সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে দুদক কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে সরেজমিন অভিযোগ তদন্ত করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী মঙ্গলবার দুদকের একটি দল ধামুরা বন্দর পরিদর্শন করে ১৫ জন দখলকারীর তালিকা তৈরি করেছে।

বরিশাল দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, তিনি অবৈধ দখলকারীদের তালিকা অধিকতর যাচাইয়ের জন্য উজিরপুরের তহসিল অফিস থেকে ওই বাজারের বৈধ জমির মালিকদের তালিকা নিয়েছেন।

একই সাথে সার্ভেয়ার মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করে অবৈধ দখলকারীদের তালিকা নিয়েছেন। তালিকা যাচাই-বাছাই করে অবৈধ দখলকারীদের উচ্ছেদ এবং স্থাপনা ভেঙে ফেলার কথা বলেন তিনি।

উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু নদীর অবৈধ দখলদার রোধে দুদকের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24