মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশু ও ১০০ জন দুস্থ নারীর মুখে হাসি ফোটালো উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল শহরের ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ১০০ জন দুস্থ নারীর মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক দিয়েছে ও ইফতারি করিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস এর স্বেচ্ছাসেবকরা।

উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানের আয়োজন ছিলো ঈদের খুশি,সিজন -৫ (ঈদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)।

ছবি: শাওন অরন্য।

গতকাল ২৫ মে (শনিবার) বিকাল ৪ ঘটিকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত এসব শিশু এবং নারীদের হাতে পোশাক ও ইফতার তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, আরো উপস্থিত ছিলেন মেসার্স সালাম শিপিং লাইনস লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল অফিসার দীপু হাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং উচ্ছ্বাস সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রসেনজীৎ সাহা।

ছবি: শাওন অরন্য।

অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন উচ্ছ্বাসের ১০০ জন স্বেচ্ছাসেবক। পোশাক বিতরণের সময় বরিশালের মাননীয় জেলা প্রশাসক “এস, এম, অজিয়র রহমান” বলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন ভালো কাজ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। উচ্ছ্বাস যে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকদের মতো সমাজের প্রত্যেকে যদি এগিয়ে আসতো, তাহলে সমাজটা হতো অনেক সুন্দর। ” এছাড়াও উচ্ছ্বাসের সভাপতি-প্রসেনজীৎ সাহা বলেন, প্রতিবছর ইদে সবাই নতুন জামাকাপড় পরে কিন্তু সুবিধাবঞ্চিত মানুষদের নতুন পোশাক পরা সম্ভব হয়ে উঠে না, আমরা চেষ্টা করি এইসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি। আমরা সামনের দিনগুলিতেও ভালো কাজ করে যাব। ঈদে নতুন জামা পেয়ে বরিশালের বঙ্গবন্ধু কলোনির লামিয়া (বয়স ১১) বলে, আমি ঈদে নতুন জামা পাইয়া অনেক খুশি হইছি, কারণ আমার আব্বা বলছিলো এবার ইদে কিছু দিতে পারমু না।

ছবি: শাওন অরন্য।

বঙ্গবন্ধু কলোনী নিবাসী আরেক শিশু সীমা(৯)বলেছিল,”এইবার আমার ঈদটা অনেক মজা হইবে,নতুন জামা গায় দিয়া ঘুরমু।” শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশুই নয় উচ্ছ্বাস সাহায্য করেছে দুস্থ নারীদেরও। প্রায় ১০০ জন মহিলাদের মাঝে ইফতার বিতরণ করেছে। ইফতার পেয়ে খুশি হয়ে কেয়া আক্তার বলেন, “স্যারেরা আমাগো বাচ্চাদের ঈদের পোশাক দিছে ,আমাগো ইফতারি দিছে তাই আমরা অনেক খুশি। এমন একজন-দুজন নয়,হাজারো সুবিধাবঞ্চিত শিশুরা আছে আমাদের চারপাশে। তাদের দুঃখ -ক্লেশ দূরীভূত করার প্রয়াসে এক অনুকরণীয় পদক্ষেপ গ্রহণ করে উচ্ছ্বাস এর একঝাঁক তরুণ শিক্ষার্থী। তারা তাদের বিবেক ও মনকে কাজে লাগিয়ে গতকাল ২৫ মে ২০১৯, ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে পোশাক ও ইফতার ও ১০০ জন দুস্থ নারীর মাঝে ইফতার বিতরণ করে।

ছবি: শাওন অরন্য।

এ মহৎ কাজটি করা একদিনে সম্ভব হয়ে ওঠেনি,প্রায় ১ মাস যাবৎ বরিশাল শহরের মুক্তিযোদ্ধা পার্ক,বঙ্গবন্ধু উদ্যান,এিশ গোডাউন,লঞ্চঘাট সহ বিভিন্ন জনবহুল এলাকায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-প্রতিষ্ঠান থেকে সাহায্য সংগ্রহ ও নিজেদের সঞ্চিত অর্থ গুছিয়ে চেষ্টা করে এসেছে শুধু সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য। ঈদের খুশি,সিজন -৫ এ সুবিধাবঞ্চিত শিশুদের প্রাণে যে খুশি ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে, সেটাই উচ্ছ্বাস কর্মীদের চরম সার্থকতা।

ছবি: শাওন অরন্য।

বর্তমানে উচ্ছ্বাসের ভলেন্টিয়ারের সংখ্যা ১০০০ এর ও বেশি, ভলেন্টিয়ারদের মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়,সরকারী বি এম কলেজ, হাতেম আলী কলেজ, মহিলা কলেজের,অমৃত লাল দে মহাবিদ্যালয় এর শিক্ষার্থীরা সহ আরো অনেকে। উচ্ছ্বাস মূলত দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে পাশাপাশি উচ্ছ্বাসের অঙ্গ সংগঠন “স্বপ্নপূরণ বিদ্যানিকেতন” মূলত সুবিধাবঞ্চিত ১৩০ জন সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠদান করায়। মানসম্মত পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধন করাই “স্বপ্ন পূরন বিদ্যানিকেতন” এর মূল লক্ষ্য।

ছবি: শাওন অরন্য।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official