মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

বসলো ৩০ তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৪ কিলোমিটার পদ্মা সেতু

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩০তম স্প্যান। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪ হাজার ৫০০ মিটার দৃশ্যমান হলো। শনিবার ১০টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটিতে বসানোর কাজ সম্পূর্ণ হয়। স্প্যানটি বসানোর খবরটি নিশ্চিত করেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের মুরাদ।

পুরো পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়। সেতুটির দৈর্ঘ্য হবে সোয়া ছয় কিলোমিটার। এর মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে সাড়ে চার কিলোমিটার। আরো স্প্যান বসবে ১১টি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24