মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

বাংলাদেশকে ৩০ হাজার টেস্ট কিট উপহার দিল ভারত

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট দিয়েছে ভারত।

ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বুধবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এ টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন তার ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্ট-কিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।

এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দেয়।

তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান হস্তান্তর করে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24