মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

অনুশীলনে দুইটা ম্যাচের একটাই ভেস্তে গেল বৃষ্টিতে। আজ শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বল তো গড়ায়ইনি, টসও হয়নি। তার আগেই শেষ হয়ে গেল ম্যাচ। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর এমনটাই জানায় আইসিসি।বিশ্বকাপের শুরু হতে বাকি মাত্র তিন দিন বাকি। তার আগে প্রত্যেকটি দল সুযোগ পাচ্ছে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার।

বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে  আফগানিস্তানের কাছে।এছাড়া নিউজিল্যান্ডের কাছে ভারত, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে।এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শুরু হলেও থেমে গেছে ৯ ওভার ৩ বলের সময়।

এই ম্যাচেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তার আগে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৬০ রান, কোনও উইকেট না হারিয়ে।আগামী ২৮ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24